Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের পাশে আছে বিসিবি

October 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Players end strike as BCB accepts demands
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব তিনবার পেয়েও আইসিসি কিংবা বিসিবিকে জানান নি সাকিব আল হাসান। এ কারণে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অধিনায়ককে। তবে এরমধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। মানে আগামী বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।

এ অবস্থায় সাকিবের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপন যা বলেছেন তা তুলে ধরা হলো এখানে-

‘আমরা অত্যন্ত মর্মাহত। এর চেয়ে বেশি মর্মান্তিক কিছু হতে পরে বলে আমার জানা নেই। কারণ আমি বহুবার বলেছি, দুজন খেলোয়াড়ের বিকল্প আমাদের নেই। একজন অধিনায়ক হিসেবে মাশরাফী, অন্যজন সাকিব।’

‘অন্য সবকিছুর বিকল্প পেলেও সাকিবের মতো খেলোয়াড় আমরা পাব কিনা জানি না। সে বিশ্বসেরা খেলোয়াড় আপনারা সকলেই জানেন। সাকিবের খেলতে না পারাটাই আমার জন্য সবচেয়ে মর্মান্তিক।’

‘আমাদের একটা গুরুত্বপূর্ণ সিরিজ সামনে। প্রথম আমরা ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। সবকিছুর যত প্ল্যানিং সবকিছু কিন্তু সাকিবকে নিয়েই করা হয়েছে। ওকে অধিনায়ক করার পেছনে এটাই কারণ ছিল। আমাদের জন্য এটা তাই খুবই মর্মান্তিক।’

‘রাগও হয়েছে, ও কেন জানাল না। যদিও কখনো প্রকাশ করিনি। তবে এটাও আমি বলতে চাই, সাকিব স্বীকার করেছে এটা বড় কথা না। সাকিব সম্পূর্ণ সহযোগিতা করেছে আইসিসিকে।’

‘এখানে একটা কথা আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই। এটা সাকিবই বড় সাক্ষী। বিসিবি বা আমাদের কেউ কিচ্ছু জানি না। এই যে কত তদন্ত হচ্ছে এত দিন থেকে, আমরা কিচ্ছু জানি না। অ্যান্টি করাপশন ইউনিট আইসিসির একটি সেপারেট ইউনিট। আমার জানা মতে ওরা সাকিবের সঙ্গেই শুধু যোগাযোগ করেছে। আমরা শুধু রেজাল্টটা জানতে পেরেছি।’

‘সাকিব আমাকে প্রথম বলেছে। এটা আমি অস্বীকার করছি না। বলেছে দুই-তিন দিন আগে। ওদের সঙ্গে যখন বসেছিলাম তার পরে। সাকিবই প্রথম বলল আমাকে। এই যে কত দিনের শাস্তি হবে বা না, এসবেরই কিচ্ছু জানি না। সাকিবই জানিয়েছে, ওর কাছ থেকে শুনেছি।’

‘আমি মনে করি আমাদের সকলকে সাকিবের পাশে এখন থাকা উচিত। ওর এখন খুব খারাপ সময় যাচ্ছে। ভেঙে পড়ার কোনো কারণ নেই। ও অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে সহযোগিতা করার কথা বলেছে। সেটা করে যাক এবং যেভাবে যখন যেভাবে সাপোর্ট করা দরকার বিসিবি ওর পাশে থাকবে।’

‘আমরা আশা করি খুব দ্রুতই সে ক্রিকেটে ফিরে আসবে এবং বাংলাদেশকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবে ক্রিকেটে।’

Previous Post

জুয়াড়িদের ফোন পেয়েও গোপন, নিষিদ্ধ হচ্ছেন সাকিব!

Next Post

টেস্টে মুমিনুল, টি-টুয়েন্টিতে অধিনায়ক রিয়াদ

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
টেস্টে মুমিনুল, টি-টুয়েন্টিতে অধিনায়ক রিয়াদ

টেস্টে মুমিনুল, টি-টুয়েন্টিতে অধিনায়ক রিয়াদ

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD