Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফাইনালে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, বিদায় জিম্বাবুয়ের

September 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফাইনালে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, বিদায় জিম্বাবুয়ের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশের সামনে ছিল সহজ সমীকরণ-জিতলেই নিশ্চিত ফাইনাল। এমন লক্ষ্যের সামনে দাঁড়িয়ে খুব একটা স্বস্তিতে ছিল না বাংলাদেশ। কেননা, আগের ম্যাচেই দল হেরেছে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বে পাওয়া জয়টাও অনায়াস ছিল না! এ অবস্থায় ভিন্ন এক বাংলাদেশেরই দেখা মিলল বুধবার চট্টগ্রামে। একেবারে অনায়াসেই হ্যামিল্টন মাসাকাদজাদের উড়িয়ে দিয়ে সাকিব আল হাসানের দল তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়।

নিজেদের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল জিতেছে ৩৯ রানে।  এই জয়ে ওভাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গে রশিদ খানের আফগানিস্তান।

বুধবার টস হারলেও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে ১৭৫ রানে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর বোলারদের ম্যাজিকে হাসি মুখে মাঠ ছাড়ে টাইগাররা।

বাংলাদেশেও দেওয়া ১৭৬ রানের চ্যালেঞ্জে নেমে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেন রিচমন্ড মুতুম্বামি।

এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দল। তিনি করেন ৪১ বলে ৬২ ও লিটন দাসের ২২ বলে ৩৮ রানে। দুই ওপেনার লিটন দাস ও অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত গড়েন ৪৯ রানের জুটি। শান্ত ৯ বলে ১১ রান করে ফেরেন সাজঘরে। লিটন এরপর ২২ বলে দুই ছক্কা ও চার বাউন্ডারিতে করেন ৩৮ রান।

তারপর সাকিব দ্রুত ফিরলেও মাহমুদুল্লাহ-মুশফিক জুটিতে ভাল পুঁজি পায় দল। ২৬ বলে এক ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৩২ রান করে মুশফিক। মাহমুদুল্লাহ ৪১ বল খেলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন ৬২ রান তুলেন।  জিম্বাবুয়ের কাইল জার্ভিস ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই পথ হারায় অতিথি দল। এক পর্যায়ে ৬৬ রানে ৭ উইকেট হারায়। তবে এরপরই রিচমন্ড মুতুম্বামি ও  জার্ভিস জুটি ৩০ বলে পঞ্চাশ রান তুলেন। তিনটি করে চার ও ছয়ে ৩০ বলে অর্ধশতক করেন মুতুম্বামি। ৩২ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৪ রান করেন মুতুম্বামি। ২৭ রানে আউট জার্ভিস।

এদিন অনন্য মাইলফলকে পা রাখে মুস্তাফিজুর রহমান। কাইল জার্ভিসকে ফিরিয়ে নেন টি-টুয়েন্টিতে নিজের ৫০তম উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই সংস্করণে ৫০ উইকেট পেলেন মুস্তাফিজ।

শফিউল তার ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অভিষিক্ত স্পিনার আমিনুল বিপ্লব নেন ১৮ রানে ২ উইকেট। তবে ম্যাচসেরা মাহমুদউল্লাহ!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফ ৬*, আমিনুল ০*; এনডিলোভু ৩-০-৩২-০, জার্ভিস ৪-০-৩২-৩, এমপোফু ৪-০-৪২-২, উইলিয়ামস ৪-০-২৬-০, বার্ল ১-০-১৩-১, মাতুমবদজি ৩-০-১৭-১, মাদজিভা ১-০-১০-০)

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৬/১০ (টেলর ০, মাসাকাদজা ২৫, চাকাভা ০, উইলিয়ামস ২, মাতুমবদজি ১১, বার্ল ১, মুতুমবামি ৫৪, মাদজিভা ৯, জার্ভিস, এনডিলোভু ২, এমপোফু ০*; সাইফ ৪-০-১৪-১, সাকিব ৪-০-২৮-১, শফিউল ৪-০-৩৬-৩, মুস্তাফিজ ৪-০-৩৮-২, আমিনুল ৪-০-১৮-২)

ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ

Previous Post

টি-টুয়েন্টিতে অভিষেক শান্ত-বিপ্লবের

Next Post

রেকর্ডে নতুন উচ্চতায় মাহমুদউল্লাহ

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
ভারত ম্যাচে মাহমুদউল্লাহকে নিয়ে আশাবাদী মাশরাফি

রেকর্ডে নতুন উচ্চতায় মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD