Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগানিস্তানের বিশ্বরেকর্ড

September 16, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগানিস্তানের বিশ্বরেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টি-টুয়েন্টিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আফগানিস্তান। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে এখন তারাই ফেভারিট। পরিসংখ্যান জানাচ্ছে-আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এরমধ্যে চারটিতেই হেরেছে। এবারও সেই ব্যর্থতার পথেই হাঁটল দল। রোববার ত্রিদেশীয় ক্রিকেটে টাইগারদের বিপক্ষে আফগানিস্তান ২৫ রানে জয়ী।

এর পর পথ ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশটি গড়ল রেকর্ড। টি-টুয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান সবাইকে টপকে গেল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ল রশিদ খানের দল। টানা ১২ ম্যাচে তুলে নিয়েছে জয়!

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে  বাংলাদেশকে হারানোর মধ্য দিয়েই ইতিহাস গড়েছে তারা। আফগানদের জয়ের মিশন শুরু গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টানা দুই জয়ের পর বাংলাদেশের বিপক্ষে এসেছিল টানা ৩ জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে পায় তারা টানা ৫ ম্যাচ জয়। বাংলাদেশের এই টুর্নামেন্টে পেল ২ জয়।

আফগানদের আগে টানা ১২ ম্যাচ অজেয় থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। অবশ্য ২০০৯-১০ সালে এক ম্যাচের ফল হয়নি বৃষ্টিতে। এ কারণে টানা ১২ জয় হয়নি। তাইতো আফগানরা উঠে গেল শীর্ষে।
ম্যাচ শেষে সাকিব আল হাসান প্রশংসা করলেন আফগানিস্তানের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টি-টুয়েন্টিতে আফগানিস্তান অবশ্যই বড় দল। আমাদের র‌্যাঙ্কিং দশ আর ওদের র‌্যাঙ্কিং এখন সাত। আমাদের আগে আছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। যাদের সঙ্গে আমরা মাঝে মাঝে জিতি। মাঝে মাঝে হারি। যেহেতু আফগানিস্তানের র‌্যাঙ্কিং সাত, তাই ওদের সঙ্গে জিততে আমাদের কষ্টই হয়। এটা দেরাদুনেও ছিল, আজকে এখানেও সেটা প্রমাণ হয়ে গেল। তবে ম্যাচটা আমরা ওদেরকে অনেকখানি দিয়ে এসেছি বলে আমি মনে করি।’

Previous Post

স্পিনে উড়ে গেল বাংলাদেশ

Next Post

বাদ সৌম্য, টি-টুয়েন্টি দলে আমিনুল-নাঈম

Related Posts

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন
বিশেষ প্রতিবেদন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

5
Next Post
কেমন দল গড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ

বাদ সৌম্য, টি-টুয়েন্টি দলে আমিনুল-নাঈম

Discussion about this post

সর্বশেষ..

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

by cricbdadmin
0
5

স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD