Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আশরাফুলের রায়ে সেরা অধিনায়ক মাশরাফি

April 29, 2019
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাশরাফিকে নিয়ে ফের শঙ্কা!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন বিশ্বসেরা দলের একটি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে টাইগারররা এখন চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্বসেরা দলগুলোকে। গত বিশ্বকাপেও খেলেছে কোয়ার্টার ফাইনালে। এবারও বড় স্বপ্ন লড়বে ওয়ানডের বিশ্বসেরার লড়াইয়ে।
এরইমধ্যে বিশ্ব ক্রিকেটের অনেক বিশ্লেষকই এগিয়ে রাখছেন টাইগারদের। যাদের মধ্যে আছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার ও রশিদ লতিফ। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও মেতেছেন মাশরাফি বন্দনায়।

আশরাফুল আশাবাদী মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে ভাল খেলবে দল। তিনি বলেন, ‘যে উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যে গতি, এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকব। আমাদের বেশিভাগ বোলারই, শুধু রুবেল ১৪০ গতিতে বল করতে পারে, বাকিরা ১৩০-১৩৫ এইরকম। তারপরও দেড় মাস সময় আছে। আমাদের একটা সুবিধা থাকবে যে মাশরাফি অধিনায়ক। কারণ সে সেরা অধিনায়ক।’

দলের সিনিয়ররা সেরাটা দিতে পারলে বিশ্বকাপটা মনে রাখার মতোই হবে। আশরাফুল বলেন, ‘ভালো একটা নেতা থাকলে বোলিং বিভাগের ছোটখাট জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবে। সিনিয়ররা যদি সেরাটা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু কঠিন। ওই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকি দলগুলো একটু ভালো।’

টাইগারদের আশরাফুল বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের বোলাররা অতটা ভালো করতে পারেনি। সম্প্রতি চোটের কারণে সবাই শতভাগ ফিট না। এদিকটা যদি একটু কাটিয়ে উঠতে পারি, বোলিং ইউনিট যদি একসাথে ভালো করে, মাশরাফির লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ হবে এখানে। সে যদি বোলারদের নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ম্যাচ বাই ম্যাচ, আমরা যেমন শুরুর দিকে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে সাথে খেলব। সেখানে আমার মনে হয় স্পিন নিয়ে অ্যাটাক করা উচিত। কারণ পেস আক্রমণ নিয়ে ওদের অতটা ভীত করা যাবে না, যতটা স্পিনে হবে। প্রতিটা ম্যাচ বাই ম্যাচ যদি খেলি, তাহলে ভালো করা সম্ভব। তবে কঠিন হবে।’

অ্যাশের বিশ্বাস ইংল্যান্ডে বোলাররাও সুবিধা পাবে। ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আশরাফুল বলেন, ‘আমি মনে করি, আমাদের ব্যাটসম্যানদের ভালো করার সুযোগ থাকবে। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ… ওরা কিন্তু এটা নিয়ে চারটা বিশ্বকাপ খেলবে। তারা সেরা সময় অতিবাহিত করছে। এটা একটা সুবিধা। ওরা যদি সেরাটা দিতে পারে, কারণ ওদের দিনে একাই ম্যাচ জেতাতে পারে ওরা। ওরা যদি সেরাটা দিতে পারে বিভিন্ন দিনে, বাকিরা যদি অবদান রাখে তাহলে আমি মনে করি, যেকোনো দলের বিপক্ষে জিততে পারব আমরা।

Previous Post

বাংলাদেশের জার্সি ১১৫০ টাকা

Next Post

ত্রিদেশীয় সিরিজে তাসকিনের সঙ্গে ফরহাদ রেজা

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

7
Next Post
দুর্দান্ত প্রত্যাবর্তন, বিশ্বকাপে খেলতে প্রস্তুত তাসকিন

ত্রিদেশীয় সিরিজে তাসকিনের সঙ্গে ফরহাদ রেজা

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD