ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল কলাবাগান ক্রিকেট একাডেমি। রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে তারা ৩ উইকেটে হারায় খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। টস জিতে ব্যাট করতে নামা খেলাঘর ৪৮.৩ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায়। লোয়ার মিডল অর্ডারে অধিনায়ক ফয়সাল হোসেন ৩৪ এবং মোসাদ্দেক ইফতেখার অপরাজিত ৩৪ রান করেন। দুই জিম্বাবুয়ে তারকা হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও নাজমুল অপু ২টি করে উইকেট পান।
সহজ লক্ষ্যে নেমে বিপদে পড়েছিল কলাবাগানও। ফয়সাল হোসেনের মাপা বোলিংয়ে ৮৭ রানে ৪ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক মার্শাল আইয়ুবের ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংসে জয় ধরা দেয় কলাবাগানের হাতে।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ১৬২/১০, ৪৮.৩ ওভার (ফয়সাল ৩৪, মোসাদ্দেক ৩৪*; মাসাকাদজা ২/২২, রাজা ২/২২)।
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৬৪/৭, ৪৭.৪ ওভার (মার্শাল আইয়ুব ৬৩, রাজা ২৭, মিজানুর ২৬; ফয়সাল ৫/২৩)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ফয়সাল হোসেন।



