Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

September 24, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রতিশোধ নিতে পারল না পাকিস্তান। উল্টো ভারতের কাছে ফের বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। তিনদিনের ব্যবধানে চির প্রতিদ্বন্ধীর কাছে আবারো বড় ব্যবধানে হারল সফররাজ আহমেদের দল। রোহিত শর্মা-শিখর ধাওয়ানের শতরানে এশিয়া কাপের সুপার ফোরে তাদের হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত।

টানা দুই জয় পেয়েছে রোহিতের দল। শেষ ম্যাচে আফগানদের কাছে হারলেও কোন ক্ষতি নেই তাদের।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে এমন সহজ জয় এনে দিয়েছেন দু্ই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাদের অসাধারন সেঞ্চুরিতেই ৯ উইকেটে জিতে মাঠ ছাড়ে ভারতীয় দল।

ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেট তুলে ২৩৭ রান। জবাব দিতে নেমে ৩৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

১১৪ রান করেন ধাওয়ান। রোহিত দলকে জিতিয়ে ১১১ রানে অপরাজিত। ধাওয়ান করেন তার ১৫তম ওয়ানডে শতরান। রোহিত তুলৈ নেন তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯ নম্বর শতরান।

তারও আগোে পাকিস্তানের হয়ে অনেকটা একাই লড়েন শোয়েব মালিক। ৭৮ রান করেন তিনি। ৯০ বলের ইনিংসে ছিল ২ ছক্কা আর ৪ বাউন্ডারি। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬৬ বলে করেন ৪৪ রান। ৩১ রান করে ওপেনার ফকর জামানও এই স্পিনারের বলে আউট হয়ে ফিরেন। আসিফ আলি ৩০।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৩৭/৭ (ইমাম ১০, ফখর ৩১, বাবর ৯, সরফরাজ ৪৪, মালিক ৭৮, আসিফ ৩০, শাদাব ১০, নওয়াজ ১৫*, হাসান ২*; বুমরাহ ২/২৯, চাহাল ৪৬/২, কুলদীপ ২/৪১)
ভারত: ৩৯.৩ ওভারে ২৩৮/১ (রোহিত ১১১*, ধাওয়ান ১১৪, রাইডু ১২*; আমির ০/৪১, আফ্রিদি ০/৪২, হাসান ০/৫২, নওয়াজ ০/৩৫, শাদাব ০/৫৪, মালিক ০/১৪)
ফল: ভারত ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শিখর ধাওয়ান

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD