Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

ক্রিকেটপ্রেমীদের ব্যস্ত এক রাত

September 23, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটপ্রেমীদের জন্য প্রতীক্ষায় ব্যস্ত এক রাত। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চার দেশ। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ। দুবাইয়ে মুখোমুখি ক্রিকেটের সেরা দ্বৈরথে ভারত-পাকিস্তান। পুরো ৫০ ওভার করে খেলা হলে মধ্যরাত পেরিয়েও চলবে লড়াই!

চাপে থেকেই আফগানদের সঙ্গে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে রশিদ খানদের কাছে মাশরাফি বিন মর্তুজার দল হেরেছে ১৩৬ রানে। এর মধ্য টাইগারদের দলে রীতিমতো একটা ঝড় বয়ে গেছে। ওপেনারদের ব্যর্থতার পর হঠাৎ করেই দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। এমন ঘটনায় অবাক হয়েছেন খোদ অধিনায়ক মাশরাফি। ব্যাপারটা তার অজান্তেই হয়েছে। সাকিব আল হাসানও এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন গণমাধ্যমে।
জানা গেছে এই দুই অন্তুর্ভক্তি নিয়ে নাকি প্রধান নির্বাচকও জানতেন না। এমনই পরিস্থিতে আবুধাবিতে আফগানদের সঙ্গে লড়াই। ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় চাই টাইগারদের। হারলে সুপার ফোর থেকেই শেষ হয়ে যাবে মিশন। একইভাবে আফগানরাও জয় চাইছে। সুপার ফোরের প্রথম ম্যাচে তারা হেরেছে পাকিস্তানের কাছে।

এদিকে গ্রুপ পর্বে ভারতের  বিপক্ষে কোন প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। যেখানে অনায়াসেই জয় তুলে নেয় রােহিত শর্মার দল। পাকিস্তানকে মাত্র ১৬২ রানে অলআউট করে। এরপর ১২৬ বল হাতে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে তারা।

সেই ম্যাচের রেশ থাকতেই বিকেলে আরেটি ভারত-পাকিস্তান লড়াই। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ১৩০ বার। ভারত জিতেছে ৫৩ ম্যাচে। পাকিস্তান ৭৩টিতে। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আবার এশিয়া কাপে ১২বারের লড়াইয়ের ছয়টিতে ভারত আর ৫টিতে জিতেছে পাকিস্তান।

আজ রোববারের এই লড়াইয়ে যারা জিতবে তারাই এশিয়া কাপের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে। সুপার ফোরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে দুই দেশই। সেই রেশ ধরে রাখতে চাইছেন রোহিত শর্মা এবং সরফরাজ আহমেদ, দু’জনই। এর অর্থ কঠিন লড়াইয়ের মঞ্চ তৈরি।

প্রথম দ্বৈরথটা জমেনি, আজ কেমন হয় তা সময়ই বলে দেবে!

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD