Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

২৫টি সেলাইয়ের যন্ত্রণা শেষে নাজমুলের ফেরা

September 2, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রতিপক্ষ আফগানিস্তান যেখানে ৪ স্পিনার নিয়ে প্রস্তুত, সেখানে বাংলাদেশ দলেও কমতি নেই। দলে বাঁহাতি স্পিনার আছেন দু’জন। অবশ্য তারা দু’জনই যেন এক বিন্দুতে মিলে গেছেন। সাকিব আল হাসান চোট নিয়েই খেলবেন এশিয়া কাপে। আর নাজমুল ইসলাম অপু সদ্য ফিরেছেন চোট থেকে।

যুক্তরাস্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে আঘাত পেয়েছিলেন তিনি। ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের জুতোর স্পাইকে মারাত্মক চোট লাগে নাজমুলের হাত।দিতে হয় ২৫টি সেলাই। সেই যন্ত্রণা সামলে ফের মাঠে তিনি।

রোববার স্কিল ক্যাম্পে নিজেকে ঝালিয়ে নেন নাজমুল। শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেটে স্পিন কোচ সুনীল যোশির পর্যবেক্ষণে ছিলেন তিনি। ছুটি শেষে এদিনই ক্যাম্পে যোগ দিলেন যোশি। দেখে মনে হল ধাক্কা সামলে উঠেছেন নাজমুল অপু।

এদিকে হজ পালন শেষে দেশে ফিরলেও এখনো ক্যাম্পে যোগ দেননি সাকিব। কনিষ্ঠ আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলবেন তিনি। ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাবেন সাকিব।

১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD