ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগের ম্যাচে ফতুল্লায় সিসিএস মাত্র ৩৫ রানে গুটিয়ে পড়েছিল। রোববার সেই মাঠেই খেলাঘরের ইনিংস ১১৮ রানে শেষ। সেই সংগ্রহ গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকেও বেশ কষ্ট হয়। ৫ উইকেট হারিয়ে ম্যাচ জেতে তারা। অধিনায়ক নাসির হোসেনের ৬৯ বলে ৬৬ রানের ইনিংস ভিক্টোরিয়াকে ম্যাচে পূর্ণ পয়েন্ট এনে দেয়। বৃষ্টির জন্য বাতিল হওয়ায় লিগে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল ভিক্টোরিয়াকে। আর খেলাঘরের টানা দ্বিতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ১১৮/৭, ৫০ ওভার (ফজলে রাব্বি ২০, মোসাদ্দেক ২৯, শুভগত হোম ২১; এনামুল ২/২৫)। ভিক্টোরিয়া : ১১৯/৫, ৩৩.১ ওভার (নাসির হোসেন ৬৬, জুবায়ের ১৬*; নাজিমউদ্দিন ২/২৪)। ফল : ভিক্টোরিয়া ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : নাসির হোসেন।



