ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সফরের শুরুতেই যে দুঃস্বপ্ন সঙ্গী হয়েছিল, তারপর এভাবে বাংলাদেশ কেউ কি ভেবেছিল? হ্যাঁ ভেবেছিলেন সাকিব আল হাসান। কখনোই হাল ছাড়েন নি। সঙ্গে তার সতীর্থদেরও ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা। তারই পথ ধরে পথ মাশরাফি বিন মর্তুজা এনে দিলেন ওয়ানডে সিরিজের ট্রফি। সোমবার সাকিব আল হাসানের জিতল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ।
ক্যারিবীয়দের ২-১ এ ব্যবধানে হারাল টাইগাররা। দেশের বাইরে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ জয়। ২০১২ সালের জুলাইয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ১১টি একের অধিক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে দল। দেশে ৪টি, বিদেশে ৭টি।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলছিলেন, ‘দলের প্রতিটি ক্রিকেটারের অবিশ্বাস্য চেষ্টার ফসল এ সিরিজ জয়। আত্মবিশ্বাস হারাইনি আমরা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি আর নিজেদের দৃঢ়তা দেখিয়ে হাসি মুখে মাঠ ছেড়েছি।’
ফ্লোরিডার দর্শকদের নিয়ে সাকিব বলেন, ‘দর্শকরা এই ম্যাচেও দারুণ সমর্থন দিয়েছেন। ওরা ছিলেন আমাদের ১২তম খেলোয়াড়।’
ওয়ানডের আর টি-টুয়েন্টি ক্রিকেটে সাফল্য পেলেও উইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যর্থ বাংলাদেশ। সাকিব জানাচ্ছিলেন, ‘২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে ভালো করছি আমরা। এই সিরিজ জয় টি-টুয়েন্টিতেও ভাল করতে সাহস জোগাবে। টেস্টে আরও ভালো খেলাই লক্ষ্য আমাদের। দেশে ভালো করছি আমরা কিন্তু বিদেশে আরো ভালো করতে হবে অামাদের।’









Discussion about this post