এবার বড় স্কোর খেলা হল না। ১৬ বলে ২১ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ ধরলেন সাজঘরের পথ। নিদহাস ট্রফির ফাইনালে রোববার বাংলাদেশ তুলল ৮ উইকেটে ১৬৬ রান। এই ম্যাচে টি-টুয়েন্টি এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। কলম্বোতে ভারতের বিপক্ষে নামার আগে হাজার থেকে ৪ রান দূরে ছিলেন তিনি।
ইতিহাস জানাচ্ছে চতুর্থ বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে হাজার রান পূর্ণ করেন তিনি। রিয়াদের এটি ৬৭তম টি-টুয়েন্টি ম্যাচ। আগের ম্যাচে হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহীম। সেটি ছিল তার ৬৭তম ম্যাচ।
রোববার সাব্বির ব্যাটে সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। এই ব্যাটসম্যান করেন ৭৭ রান।



