Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হারেই শেষ দক্ষিণ আফ্রিকা সফর

October 29, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
BCB asks Sakib to comeback from CPL
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

‘কিলার’ মিলার প্রাণ পেলে কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা রোববার বেশ টের পেল বাংলাদেশ। শুন্য রানে আউট হতে পারতেন তিনি। এরপর দুই রান তুলতেই ফের প্রাণ পেয়েছেন! এমন জীবন পেয়ে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ৩৫ বলে শতরান করলেন ডেভিড মিলার। টি-টুয়েন্টিতে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড। তার এমন ইনিংসেই চাপা পড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৮৩ রানে প্রোটিয়াদের কাছে হারল সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ।

পচেফস্ট্রমে টস জিতে সাকিব প্রথমে বল হাতে নেন। শুরুটা ভাল হলেও শেষে এসে সব শেষ! তাসকিনদের বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ২২৪ রান। এরপর জবাব দিতে নেমে সেই একই হাল, উইকেটে আসা আর যাওয়ার মিছিল। টাইগাররা ১৮.৩ ওভারে অলআউট ১৪১ রানে।

ম্যাচে ক্যাচ আর স্ট্যাম্পিং মিসের খেসারত দিল বাংলাদেশ। ডেভিড মিলার স্বদেশি রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলে গড়েন নতুন রেকর্ড। ৩৫ বলেই শতরান। ৭টি চার আর ৯টি ছক্কা। ইনিংসের ১৯তম ওভারের সাইফউদ্দিনের প্রথম পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকান মিলার। ভারতের যুবরাজ সিংয়ের ৬ বলে ছয় ছক্কার রেকর্ডটা প্রায় ভেঙ্গেই ফেলেন। তবে টি-টুয়েন্টি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে মিলার ৩৬ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন। তারও আগে হাশিম আমলা৫১বলে ৮৫ রান।
দলের একমাত্র সফল বোলার অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। অন্য বোলাররা বাকী ১৬ ওভারে দেন ২০২ রান!

তারপর জবাব দিতে নেমে গোটা সিরিজের সেই ব্যর্থ ব্যাটসম্যানেরই দেখা মিলে। দলের সংগ্রহে ৭২ রান যোগ হতেই সাজঘরে ৫ টপ অর্ডার। শুধু একটু লড়লেন সৌম্য সরকার। তার ব্যাটে ২৭ বলে ৪৪ রান। অন্যরা উইকেটে আসা-যাওয়ার দায়টুকু যেন সারলেন।

দক্ষিণ আফ্রিকা সফর ব্যর্থতাতেই শেষ হল। প্রথমে টেস্ট, এরপর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ। সবশেষে টি-টুয়েন্টিতে ধবল ধোলাই। সত্যিকার অর্থেই দুঃস্বপ্নের সিরিজ।

Previous Post

৩৫ বলে রেকর্ড গড়া শতরান মিলারের

Next Post

৮৩ রানে হারের সেই স্কোরকার্ড

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

3
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
পিসিএলে সাকিব

৮৩ রানে হারের সেই স্কোরকার্ড

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
3

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD