পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টেস্টের পঞ্চম ও শেষ দিনে এক সেশনও খেলতে পারল না বাংলাদেশ। সোমবার ৫ম দিন সকালে এক ঘণ্টা ২০ মিনিটেই শেষ বাংলাদেশের ইনিংস। ২য় ইনিংসে ৯০ রানেই অলআউট মুশফিকের দল। প্রথম টেস্টে জিতল ৩৩৩ রানে।
টেস্টে এই নিয়ে নবমবার একশর নিচে অলআউট হল বালাদেশ। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে অবশ্য এবারই প্রথম এই অভিজ্ঞতা হল।
২০০২ সালে ১০২ রান ছিল প্রোটিয়াদের বিপক্ষে আগের সর্বনিম্ন দলীয় স্কোর। রানের দিক দিয়ে এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম হার।
চলুন এক নজরে দেখে নেই পচেফস্ট্রুম টেস্টের স্কোর-
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ ইনিংস ঘোষণা (এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, দু প্লেসি ২৬*; মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।
২য় ইনিংসে ৫৬ ওভারে ২৪৭/৬ ডি. (মারক্রাম ১৫, এলগার ১৮, আমলা ২৮, বাভুমা ৭১, দু প্লেসি ৮১, ডি কক ৮, ফেলুকওয়ায়ো ৬*, মহারাজ ১৯*; মিরাজ ০/৬৯, শফিউল ১/৪৬, মুস্তাফিজ ২/৩০, তাসকিন ০/২৯, সাব্বির ০/২৫, মাহমুদউল্লাহ ০/২১, মুমিনুল ৩/২৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০/১০ (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।
দ্বিতীয় ইনিংস : ৩২.৪ ওভারে ৯০/১০ (তামিম ০, ইমরুল ৩২, মুমিনুল ০, মুশফিক ১৬, মাহমুদউল্লাহ ৯, লিটন ৪, সাব্বির ৪, মিরাজ ১৫*, তাসকিন ৪, শফিউল ২, মুস্তাফিজ ১; মর্কেল ২/১৯, রাবাদা ৩/৩৩, অলিভিয়ের ০/১২, মহারাজ ৪/২৫, ফেলুকওয়ায়ো ০/০)
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩৩ রানে জয়ী
ম্যাচসেরা: ডিন এলগার
সিরিজ: ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা



