Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দুই সপ্তাহ পরই মুস্তাফিজ…

November 22, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শুরু হল মাশরাফিদের নতুন মিশনের প্রস্তুতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একের পর এক সুখবর মিলছে। শিগগিরই সেই পুরনো মুস্তাফিজুর রহমানের দেখা মিলবে। ইনজুরির ধাক্কা দ্রুত সামলে উঠছেন কাটার মাস্টার। সব কিছু ঠিক থাকলে দুই সপ্তাহ পরই সেই আগের মতো করে বল করার ফিটনেস ফিরে পাবেন দ্য ফিজ।

কাঁধের সফল অস্ত্রোপচারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওর তদারকিতে পুনর্বাসনে মুস্তাফিজ। গত সপ্তাহ থেকে অল্প রান আপে বল করেছেন তিনি। ডিসেম্বরের শুরুর দিকে টাইগার এই বোলিং সেনসেশান পুরোপুরি ফিট হয়ে উঠবেন- এমন সুখবর দিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার মুস্তাফিজের অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে যে এমআরআই হয়, তার রিপোর্টেও স্বস্তির খবর পাওয়া যায়।

সেই সুখবর নিয়ে ছুটিতে গিয়েছিলেন দ্য ফিজ। তেতুলিয়ায় গ্রামের বাড়িতে মায়ের আদরে কেটে গেছে কয়েকটা দিন। পাঁচ দিনের ছুটি শেষে মঙ্গলবার মিরপুরের জিমে ট্রেনারের সঙ্গে ঘাম ঝরান তিনি।

বুধবার থেকে ট্রেনারের সঙ্গে থাকবেন বাংলাদেশ দলের নতুন ফিজিও ডিন কনওয়ে।

এদিকে দেবাশীষ চৌধুরী জানান, ‘অস্ত্রোপচারের পর থেকে এখন পর্যন্ত উন্নতি সন্তোষজনক পর্যায়ে আছে মুস্তাফিজের। মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন শুরু হয়েছে তার।
বুধবার যে প্ল্যান, তাতে ৬০ শতাংশ ফিট থাকার মতো করে চার ওভার বোলিং করবে। এই গতিতে উন্নতি হলে সামনের ‍মাসের শুরুর দিকে সে পুরো ফিটনেস ফিরে পাবে। মানে আর দুই সপ্তাহ পরই ও নিজেকে ফিরে পাবে।’

এর আগে গত ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার। মুস্তাফিজ এর আগে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে ফেরেন গত ২২ আগস্ট।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD