Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হকিতে মামলা!

August 1, 2013
in অনান্য খেলা, ব্লগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হকিতে মামলা!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল হকি ফেডারেশন। ২৪ ঘণ্টার মধ্যে তাই হল। পল্টন থানায় পাঁচজনের বিপক্ষে মামলা হয়েছে। মামলায় আসামিরা হলেন-রাসেল খান বাপ্পি, আরিফুল হক প্রিন্স, আসাদুজ্জামান চন্দন, আশিকুজ্জামান ও শামসুদ্দিন তুহিন।
তাদের বিপক্ষে জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের প্রশিক্ষণে জোরপূর্বক বাধা-হুমকি ও নিরাপত্তা বিঘ্নিতসহ আরও নানান অভিযোগ এসেছে। ফেডারেশন সম্পাদক খাজা রহমতউল্লাহ বাদী হয়ে নিজেই এ মামলা করেছেন। মামলার নম্বর হল-৬১। ধারা হল-৩৪১ ও ৪৪৮ এবং প্যানেল কোড ৫০৬।
ফেডারেশন সম্পাদক পল্টন থানায় মামলার পর জানিয়েছেন, ‘আমরা আগেই বলেছি ফেডারেশন দোষীদের শাস্তি দিয়েছে। এখন আমরা নিজেরাই তাদের বিপক্ষে আইনি লড়াই চালাব। তাই অভিযুক্তদের বিচার হতে হবে। আপনি কীভাবে একজন বিদেশি কোচকে লাঞ্ছিত করেন? জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে যা ইচ্ছে তাই করেন। এভাবে কোনো কিছু চলতে পারে না। যারা এসব করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে।’
এদিকে বুধবার বিভিন্ন স্তরের ১২টি ক্লাব এক যৌথ বিবৃতি দিয়েছে। তারা ফেডারেশনের এহেন কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং খেলোয়াড়দের বিপক্ষে আনা বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা বলেছে। ক্লাবগুলো হল-মোহামেডান, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ান্ডারার্স, অ্যাজাক্স, ওয়ারী, ভিক্টোরিয়া, কম্বাইন্ড, উত্তরা, রক্তিম সংঘ, মুক্ত বিহঙ্গ ও দিলকুশা স্পোর্টিং। এর মধ্যে মোহামেডান তো বলেছে, তাদের হকি অঙ্গন থেকে দূরে রাখতেই এ কৌশল নেওয়া হয়েছে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের দাবিও করেছে সাদা-কালো দলটি। আর হকি খেলোয়াড় কল্যাণ সমিতির ভিন্ন বিবৃতিতে অনেকটাই নমনীয় সুর প্রকাশ পেয়েছে। কোষাধ্যক্ষ শহীদুল্লাহ টিটুর স্বাক্ষরে আছে-খেলোয়াড়দের শাস্তি প্রত্যাহারের পাশাপাশি দেশের স্বার্থে জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনে মনোনিবেশ করতে বলা হয়েছে! এছাড়া পাকিস্তানি কোচের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখ প্রকাশ করেছে খেলোয়াড়দের এ সংগঠন।
পাঁচ শাস্তিপ্রাপ্তদের মধ্যে অবশ্য একজন নিজের ভুল বুঝতে পেরেছেন। পাঁচ বছরের জন্য বহিষ্কার বর্ষীয়ান খেলোয়াড় আশিকুজ্জামান নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। কাল নিজেই লিখিতভাবে ফেডারেশনের সভাপতির কাছে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

Previous Post

শ্রীলঙ্কা ৪ : দক্ষিণ আফ্রিকা ১

Next Post

গায়ানার শুভসূচনা

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

8
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

3
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

12
Next Post
গায়ানার শুভসূচনা

গায়ানার শুভসূচনা

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD