‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। দলগুলোতে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন ক্রিকেটারও রয়েছেন।
জানা গেল, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ১৮ ওভারের। সেমিফাইনাল ও ফাইনাল ২৫ ওভারের। তাছাড়া আন্তর্জাতিক যে সব নিয়মকানুন রয়েছে, সেই নিয়মানুযায়ী হবে টুর্নামেন্টটি।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর হবে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল ম্যাচ। এরপর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ৫ অথবা ৬ সেপ্টেম্বর হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
মাস্টার্স ক্রিকেট কার্নিভালে কে কোন দলে-
ইস্পাহানি ‘চট্টগ্রাম মাস্টার্স’-
আজহার হোসেন শান্ত (মেন্টর), আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, তৌহিদুল হোসেন শ্যামল, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মনির, জুবায়ের ইসতিয়াক আহমেদ, ফজলে বারি খান রুবেল, নুরুল আবেদিন নোবেল, আফজাল খান, ফজলে হাসান খান ও মীর আক্তার উদ্দিন আহমেদ।
জেমকন গ্রুপ ‘খুলনা মাস্টার্স’-
ওমর খালিদ রুমি (মেন্টর) হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসানুজ্জামান ঝড়ু, মো. সেলিম, জামাল বাবু, মাহমুদুল হাসান রানা, মুরাদ খান, আলী ইমরান রাজন, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু, তাসরিকুল ইসলাম টোটাম, মো. তৌহিদুল ইসলাম চপল, জিসান হাসিব ও মিজানুর রহমান পাটোয়ারী।
লংকা বাংলা ‘অলস্টারস মাস্টার্স’-
রকিবুল হাসান (মেন্টর), সেলিম শাহেদ (অধিনায়ক) হাসিবুল হোসেন শান্ত, এহসানুল হক সেজান, জাভেদ ওমর বেলিন, তালহা জুবায়ের, আজম ইকবাল, মাসুদুর রহমান মুকুল, লাভলু রহমান, সৈয়দ আদিল আহমেদ, সোহেল হোসেন পাপ্পু, নিয়াজ মোর্শেদ নাহিদ, বাকি বিল্লাহ হিমেল, ফাহিম মুনতাসির সুমিত ও মাহবুব আনাম।
কনফিডেন্স গ্রুপ ‘ঢাকা মেট্রো মাস্টার্স’-
এএসএম ফারুক (মেন্টর), খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক), মো. রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, এ আই এম মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, আনিসুল হাকিম রব্বানী, ইকবাল হোসেন, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ, সাব্বির খান শাফিন, তানভির আহমেদ তিমির ও আশফাক রহিম।
জেবি গ্রুপ ‘ঢাকা মাস্টার্স’-
ইশতিয়াক আহমেদ (মেন্টর), নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম তাজ, শাহনেয়াজ কবির শুভ্র, রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান, জালাল ইউনুস ও আবু হায়দার রিপন।
রেঁনেসাস ‘রাজশাহী’-
শাহনেয়াজ কবির শানু (মেন্টর), খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক) আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, আবদুল্লাহ খান বিপ্লব, তরিকুল ইসলাম, মোর্শেদ আলী খান সুমন, গাজী আলমগীর, মুশফিকুর রহমান বাবু, জাহাঙ্গীর আলম, শরিফুল হক প্লাবন, উমর শরিফ খান রওনক ও আক্তার আহমেদ সিপার।



