Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আরেকটি সুখবর পেলেন আশরাফুল

August 14, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর থেকেই সুখবর পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে সাবেক এই তারকা ক্রিকেটার আগামী মাসেই মাঠে নামবেন। সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে দেখা যেতে পারে নিষেধাজ্ঞা থেকে ফেরা এই ব্যাটসম্যানকে।

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটা শেষ হয়েছে গত শনিবার। এ অবস্থায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টিতে খেলতে এখনও দুই বছর অপেক্ষা করতে হবে আশরাফুলকে। তবে বিসিএলে দেখা যেতে পারে তাকে।

আকরাম বলেন, ‘বিসিএলে এনসিএলের সেরা পারফর্মাররা খেলে থাকে। সে হিসেবে আশরাফুলের বিসিএল খেলা ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকদের উপর নির্ভর করে। আশরাফুলের ব্যাপারটা হল, সে খেলার মধ্যে ছিল না। এ ছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।’ তার মানে এ দুটো শর্ত পূরন করতে পারলে মাঠে দেখা যাবে অ্যাশকে।

আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে বিসিএল। এবারের আসর হতে পারে ঢাকা ও চট্টগ্রামে।

৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি খেলা আশরাফুলের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে। দুই বছরের আগে ম্যাচ খেলার অনুমতি মিলবে না। তেমনটা এর আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিপিএলে খেলার সুযোগও পাবেন না তিনি।

২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে নিষিদ্ধ হন আশরাফুল। যে অভিযোগ মেনে নেয়ার পর ৮ বছর নিষিদ্ধ হন সাবেক এই অধিনায়ক। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমে দাড়ায়। সেটি শেষ হল ১৩ আগষ্ট।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD