দাবাং স্টাইলে গোফ রেখেছেন তিনি কিছুদিন আগেই। সময় পেলেই সেই গোফের পরিচর্চা করেন সৌম্য সরকার। এবার জাতীয় দলের ক্যাম্পেও সেই সালমান খান স্টাইলে দেখা গেল মারকুটে এই ব্যাটসম্যানকে।
শনিবার মিরপুরের অনুশীলনের এক ফাঁকে সৌম্যর এমন গোফ নিয়ে মজা করলেন মাশরাফি বিন মর্তুজা। তার পাকানো গোঁফ টেনে দিতে দেখা গেল টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ককে।
অবশ্য ম্যাশ এমনই। যতোক্ষণ অনুশীলনে থাকেন, সবাইকে মাতিয়ে রাখেন। তাইতো সেরা অধিনায়কও বলা হয় তাকে। সৌম্যের মতো রাজকীয় গোঁফ না থাকলেও মাশরাফিও এদিন অনুশীলনে নজর কাড়লেন। তার চুলের নতুন ছাট মুগ্ধ করল সবাইকে।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে এখন মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প করছেন টাইগাররা। সেপ্টেম্বরের ৩০ তারিখে ঢাকা আসার কথা ইংলিশদের। সফরে দুটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে দলদুটো।



