Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মায়ের কাছে ফিরেও স্বস্তিতে নেই মুস্তাফিজ!

June 1, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মায়ের কাছে ফিরেও স্বস্তিতে নেই মুস্তাফিজ!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে খ্যাতির বিড়ম্বনা। গ্রামের বাড়িতে গিয়েও স্বস্তি নেই। স্থানীয় মিডিয়া কর্মীরা তো আছেনই, সঙ্গে পাড়া প্রতিবেশীদেরও আবদার রক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার সাতক্ষীরায় বাড়ি পৌঁছে ঘুমাতে গিয়েছিলেন রাত সাড়ে ৩টায়। আর সকাল থেকেই গ্রামে বৃষ্টি হচ্ছে। তাই ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে মুস্তাফিজুর রহমানের। ঘুম থেকে ওঠার পরপরই প্রথমেই মা মাহমুদা খাতুনসহ পরিবারের সদস্য এবং প্রতিবেশিদের হাতে অনেকটা বাধ্য হয়েই মিষ্টি মুখ করতে হয়েছে তাকে।

তারপরই বাড়ির উঠানে বের হতেই অপেক্ষমান সংবাদ কর্মীদের ক্যামেরা দেখে দেন দেন দৌড়। এক দৌড়ে ঢুকে যান ঘরের ভেতরে। যদিও পরে তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোটর অনুরোধে বের হয়ে আসেন ঘর থেকে।

এদিকে কাটার মাস্টারের মা মাহমুদা খাতুন বলেন, ‘ওর জন্য দুপুরে দেশি মুরগী ও খিচুড়ি রান্না করবো। ও দেশি মুরগি খেতে পছন্দ করে।’

বাড়ি থেকে বের হওয়া একটু কষ্টসাধ্য বলে জানালেন মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু। বলেন, ‘বিসিবির নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া কোনো জায়গায় গেলে সবাই ঘিরে ধরে। ঠিক ভাবে চলাফেরা করাটা দায় হয়ে যায় আমাদের।’

মঙ্গলবার যশোর বিমানবন্দর থেকে খালু আনিসুর রহমানের দেওয়া ফুল নিয়ে প্রথমে সাতক্ষীরার খালার বাসাতেই যান। পরে নিজ গ্রামে ফেরেন।

মুস্তাফিজ নিজ গ্রাম কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে পৌঁছান রাত সাড়ে ১১টার দিকে। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন ফিজ। ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।

Previous Post

গ্রুপ অব ডেথে মাশরাফির বাংলাদেশ

Next Post

Tigers to face England, AUS & NZ

Related Posts

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

4
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
Next Post
দুঃসময়ে টাইগারদের সুসংবাদ

Tigers to face England, AUS & NZ

Discussion about this post

সর্বশেষ..

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
4

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD