বিয়ে নিয়ে রীতিমতো লুকোচুরি খেলায় মেতেছেন রুবেল হোসেন। নিজে কিছুই বলছেন না, কিন্তু খবরটা গোপন রাখা যায়নি। বিয়ে করে ফেলেছেন জাতীয় দলের এই তারকা পেসার। বাগেরহাটের মুনিগঞ্জ মেডিকেল রোডে থাকেন তার স্ত্রী ইসরাত জাহান দোলা।
জানা গেছে ২০১৫ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় রুবেলের সঙ্গে বিয়ে হয় দোলার। মেয়ের বয়স কম হওয়ায় এতদিন বিয়ের খবরটা গোপন রাখে দুই পরিবার। কিন্তু তারকা ক্রিকেটার বলে কথা! কত দিন আর নিজের বিয়ের খবরটি গোপন রাখবেন। এবার নিজেই বিয়ের ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার।
গেল বছর ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপীর প্রেমে ভাঙন দেখা দেয়। যা আদালত পর্যন্ত গড়ায়। মামলা চলাকালীন রুবেলের বাবা-মা নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেন অনেকটা গোপনে। বিয়ের সময় মেয়ের বয়স কম হওয়ায় জন্ম নিবন্ধন সনদও জোগাড় করতে হয় দোলার পরিবারকে।
রুবেলের স্ত্রী দোলা চলতি বছর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন। এইতো সেদিন এসএসসি পরীক্ষার পর স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন রুবেল। এরপর সংসার জীবনে পা দেন এই ডানহতি। চলতি মাসের প্রথম দিকে বাগেরহাটে শ্বশুর বাড়িতে ছিলেন তিনি। বর্তমানে রুবেলের স্ত্রী বাগেরহাটে রয়েছেন বলে জানা গেছে।
যদিও এনিয়ে কিছুই বলছেন না রুবেল হোসেন।



