খবরটা রীতিমতো বিস্ময়করই বটে! তিনি বলিউড কিং। বিশ্বের সেরা সিনেমা তারকাদের একজন। সেই শাহরুখ খানকেই কীনা মুখের উপর না বলে দিলেন!
গুজরাট লায়ন্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন তিনি। কানপুরে সেই ম্যাচ দেখা হল না।
কেকেআরের সমর্থন দিতে পারলেন না দলটির মালিক। তাই তো কানপুরের ম্যাচেও কেকেআরকে মাঠে থেকে উৎসাহ যোগাতে কানপুরে যেতে চেয়েছিলেন বলিউড বাদশাহ। কানপুরে হোটেলে রুম চেয়েও তা পাননি শাহরুখ! ভক্তদের চোখ কপালে উঠলেও ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু এমনটাই জানিয়েছে।
কানপুরের একমাত্র পাঁচ তারকা হোটেল ল্যান্ডমার্ক। দলবল নিয়ে মাঠে থেকে দলকে উৎসাহ যোগাবেন বলে এই হোটেলেই আটটি ঘর চেয়েছিলেন শাহরুখ। কিন্তু হোটেলের মালিক বিকাশ মালহোত্রা শাহরুখের পিএ’কে জানিয়ে দেন, হোটেলের ঘর দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ রুম আগেই থেকেই বুক করা।



