এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমবারের মতো থাকছে রিজার্ভ ডে। তার সুফল পেয়ে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। রোববারের বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় মঙ্গলবার হবে ম্যাচটি। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে খেলাটি হতে পারে নি।
সকাল ৯টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় ম্যাচ অফিসিয়ালরা খেলা মাঠে গড়ানোর জন্য অপেক্ষা করতে থাকেন। সাড়ে ১১টার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি স্থগিত করতে হয় বাধ্য হন তারা। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় একই ভেন্যুতে শুরু হবে ম্যাচটি।
বৃষ্টির মৌসুমে খেলা শুরু করার আগে থেকেই রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তারই অংশ হিসেবে রূপগঞ্জ-মোহামেডান ম্যাচটি হবে মঙ্গলবার।
তবে সোমবারের দিনের বাকি দুটি ম্যাচ কলাবাগান ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন এবং ক্রিকেট কোচিং স্কুল ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়।



