ফেসবুকেও বাংলাদেশ-ভারত ম্যাচের দারুণ উত্তাপ! রোববারের সেই লড়াইয়ের আগে ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন এক ছবি। যা নিয়ে রীতিমতো আলোড়ন ভারতীয় সংবাদ মাধ্যমে। যেখানে বেড়াচ্ছে ফটোশপ করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাসকিন আহমেদের হাতে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাটা মাথা।
কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার-এ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে এই খবর। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপের ফাইনালের আগে এমন ছবি উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে।
বাংলাদেশের পেসার তাসকিনের হাতে ধোনির মুন্ডুর সেই ভাইরাল হওয়া ছবিটি বেশ আলোড়ন তুলেছে ভারতীয় মিডিয়ায়। অনেকেই বাংলাদেশের সমালোচনাতেও মুখর হয়ে আছে। ছবিটা অবশ্য বছরখানেক আগের। এশিয়া কাপের ফাইনালের আগে এমন একটা ছবি প্রচার করাটা ঠিক হচ্ছে কীনাি সে ব্যাপারে নির্বিকার আনন্দবাজার।
২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রশ্নবিদ্ধ জয়ের পর থেকেই সরগরম দুই দেশের ক্রিকেট সম্পর্ক।










Discussion about this post