Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপের মজার ১৩

February 23, 2016
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, রেকর্ড, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শুরুতেই মাশরাফিদের প্রতিপক্ষ ধোনির ভারত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের মুল পর্ব। প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-ভারত। মিরপুর শেরেবাংলায় লড়াই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে চলুন দেখে নেই এশিয়া কাপের কিছু পরিসংখ্যান।

১. এবার প্রথমবারের মত টি-টুয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে যাচ্ছে এশিয়া কাপ। মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও একই ফরম্যাটে হচ্ছে। ২০১৮ সালে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ হবে ৫০ ওভারের সংস্করণে।

২. এশিয়া কাপ ১৯৮৪ সাল থেকে শুরু হয়ে দুই বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। এটি ১৩তম আসর।

৩. বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে।

৪. শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এশিয়া কাপের প্রতিটি আসরে অঙশ নিয়েছে। শ্রীলঙ্কা ও ভারত দুই দলই ৫ বার করে এশিয়া কাপ ট্রফি জিতেছে। ৬ বারের রানার্সআপও শ্রীলঙ্কা। পাকিস্তান দুইবার শিরোপা জিতেছে।

৫. বাংলাদেশের সেরা পারফরমেন্স এশিয়া কাপে ২০১২ সালে রানার্স-আপ।

৬. ২০১২ ও ২০১৪-এর পর এই নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে রেকর্ড ৫মবারের মত এশিয়া কাপ বসতে যাচ্ছে এই দেশে। এর আগে, ১৯৮৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের আয়োজন করেছিল টাইগাররা।

৬. সনাৎ জয়াসুরিয়া ১২২০ রান নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরই কুমার সাঙ্গাকারা (১০৭৫ রান) এবং ভারতের শচিন টেন্ডুলকার (৯৭১ রান)।

৭. প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া কাপে টানা ৪ ম্যাচে ফিফটি করার রেকর্ড গড়েন তামিম ইকবাল। ২০১২ সালের এই কীর্তি গড়েন তিনি।

৮. একজন বাংলাদেশী ক্রিকেটার এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। ২০১২ সালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে ফাইনালে তুলে এই কীর্তি গড়েন।

৯. মহেন্দ্র সিং ধোনি এশিয়া কাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন। ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হার আছে ধোনির অধিনায়কত্বে। শ্রীলঙ্কার কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচে জেতার কীর্তি রয়েছে তার। আরেকটি ম্যাচ জিতলেই এশিয়া কাপের সবচেয়ে সফল অধিনায়ক হবেন ধোনি।

১০. প্রথমবারের মত এশিয়া কাপে অংশগ্রহণ করেছে ওমান। তবে দলটি বাছাইপর্বের গণ্ডি পেরোতে পারেনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত ছাড়া হংকং ২০০৪ সালে, সংযুক্ত আরব আমিরাত ২০০৮ সালে ও ২০১৪ সালে আফগানিস্তান এশিয়া কাপে অংশ নিয়েছে।

১১. প্রথম টুর্নামেন্টের ৫টি দল প্রত্যেকেই খেলবে। পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে খেলবে। আর পয়েন্ট যদি সমান হয় সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি ফাইনালে খেলার সুযোগ পাবে।

১২. আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকার তার ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ বা ক্যারিয়ারের শততম সেঞ্চুরি করেছিলেন এই এশিয়া কাপেই। ২০১২ সালের এশিয়া কাপে শচিন বিরল এই রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই। যদিও সেই ম্যাচে টাইগারদের কাছে হেরে গিয়েছিল শচিনের ভারত।

১৩. এক ম্যাচে সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়া ম্যাচে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন।

Previous Post

হুংকার দিয়ে রাখলেন মাশরাফি

Next Post

হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post
হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD