আরো একটা সুখবর মুস্তাফিজুর রহমানের। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য ক্রিকেটারদের নিলামের তালিকাতেও আছেন তিনি। এর আগে পিএসএল-আইপিএলের নিলামেও নাম উঠেছে তার। পাকিস্তান লিগে দল পেলেও খেলছেন না মুস্তাফিজ।
এদিকে এই পেসারের পাশাপাশি সিপিএলে আছেন সাকিব আল হাসানসহ আরো ৫ বাংলাদেশী ক্রিকেটার। এর আগে একমাত্র সাকিব খেলেছেন এই লিগে।
১১ ফেব্রুয়ারি বার্বাডোজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম।
অনেকটাই নিশ্চিত এই টুর্নামেন্টেও দল পাবেন মুস্তাফিজ। একইসঙ্গে সাকিব আল হাসানের দল পাওয়াটাও নিশ্চিত। এরইমধ্যে পিএসএলে খেলতে গেছেন তিনি।
সাকিব-মুস্তাফিজ ছাড়াও নিলামে আছেন আরো ৫ বাংলাদেশি। তারা হলেন-ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সৌম্য সরকার।



