অকল্যান্ডের ইডেন পার্কে রীতিমতো ব্যাট হাতে সুনামি বইয়ে দিলেন মার্টিন গাপটিল এবং কলিন মুনরো। শ্রীলঙ্কার ১৪৩ রানের জবাব দিতে নেমে ১০ ওভার ও ৯ উইকেট হারিয়ে পৌঁছে গেলেন লক্ষ্যে।
রোববার নিউজিল্যান্ডের হয়ে টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন গাপটিল। কিন্তু তার সেই রেকর্ড ২০ মিনিট টিকতে দিলেন মুনরো। গাপটিল ১৯ বলে টি-টুয়েন্টি ফিফটি গড়েন। এর কিছুক্ষণ পরই মুনরো মাত্র ১৪ বলে ফিফটি করে কিউইদের পক্ষে ২০ ওভারের ক্রিকেটে গড়েন দ্রুততম ফিফটি।
এটি আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের হয়ে দ্রুততম। আর টি-টুয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ১চার ও ৭ছয়ে ১৪ বল ৫০ রানে অপরাজিত থাকেন মুনরো।
ভারতের মহা তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ড একটুর জন্য ভাঙ্গেনি। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে মাত্র ১২ বলে ফিফটি করেন যুবি।



