তিনি যেন এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দিন কয়েক আগেই ফেসবুকে পোস্ট করছেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর একটি বানী। যেখানে লেখা-‘সেই নারী ভাগ্যবতী যার প্রথম সন্তানটি কন্যা।’
উম্মে আহমেদ শিশিরও ভাগ্যবান। তারও প্রথম সন্তানটি মেয়ে। এরইমধ্যে সাকিব আল হাসান বিপিএল শেষে চলে গেছেন স্ত্রীর পাশে। সঙ্গে আছেন সদ্যজাত কন্যার দাদী। মানে সাকিবের মা।
ঠিক এ অবস্থায় ২৯ ডিসেম্বর শিশির কাটলেন জন্মদিনের কেক। মার্কিন মুল্লুকে এ যেন অন্যরকম এক জন্মদিন। দারুণ উচ্ছ্বসিত তিনি। সাকিব পত্নী ফেসবুকে লিখলেন, ‘এটিই আমার জীবনের সবচেয়ে স্মরণীয়তম জন্মদিন। মেয়ের সঙ্গে প্রথম জন্মদিন। খুব সম্ভবত তার কারণেই এই দিনে পৃথিবীতে এসেছিলাম আমি!’
মায়ের নিখাঁদ ভালবাসা বুঝি একেই বলে!



