বড়দের সিনেমার নায়িকা তিনি। ইদানিং বলিউডেও বেশ শক্ত একটা জায়গা নিয়েছেন সানি লিওন। একের এক সিনেমাতে অভিনয় করছেন।
এবার ক্রিকেটের সঙ্গেও জড়ালেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। জানা গেল, বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে দল কিনলেন সানি লিওন।
অবশ্য খেলাটা ঠিকঠাক বুঝেনই না তিনি। বাবার কাছ থেকে শুনেছেন। তাই ভাল লাগা। জানালেন, ‘দেখুন ভারতে মানুষ ক্রিকেটকে দারুণ পছন্দ করে। এদেশে আসার পর থেকেই তা টের পেয়েছি। এমনিতে খেলাধুলার সঙ্গে সারা জীবনই আমি জড়িয়ে আছি। আরো একবার জড়ালাম।
জানা গেছে সানির দলের নাম- ‘চেন্নাই সোয়েগার।’ প্রতিটি ম্যাচেই মাঠে থাকবেন আবেদনময়ী এই অভিনেত্রী।









