বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকার পর্ব শেষে এখন চট্টগ্রামে লড়াই। মিরপুরে হয়ে গেল ১২টি ম্যাচ। প্রথম পর্ব শেষে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। ব্যাটিং ও বোলিং এগিয়ে যথাক্রমে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দুই বন্ধুর দাপট চলছে বিপিএলে।
চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ম্যাচে ১৫৪ রান করে আছেন ব্যাটিংয়ে শীর্ষে। দ্বিতীয় সর্বোচ্চ রান কুমিল্লার বিদেশি ক্রিকেটার মারলন স্যামুয়েলস, ৪ ম্যাচে ১৪২ রান।
বোলিংয়ে শীর্ষে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।



