এএস রোমার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দল পেয়েছে দারুণ এক জয়। ৬-১ গোল! যেখানে লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ দু’জনই করেছেন দুটি করে গোল। সেই আনন্দ ভাগাভাগি করতেই কীনা কে জানে দুজনই স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন।
রাতের খাবার খেলেন একসঙ্গে। অ্যান্তোলিনা রোকোজ্জো আর সুফিয়া বালবি দারুণ খুশি। ডিনার শেষে কিছুটা সময় ঘুরে বেড়ালেন তারা। পরে ইনস্ট্রাগ্রামে একটা ছবিও পোস্ট করলেন।
ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরা মেসি লিখলেন, ‘রাতটা বন্ধুদের সঙ্গে আনন্দ করলাম।’



