জয় দিয়েই অধিনায়কত্বের অভিষেক হল জাহানারা আলমের। মঙ্গলবার টি-টুয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে নারী দলকে টাইগ্রেসরা হারাল ৩৫ রানে হারাল। তাতে ২ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১২৫ রান। এরপর জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৯০ রান করে নি সফরকারী।
ম্যাচে দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আক্তার করেন ৭৬ রান। শারমিন রান ৪৫ বলে ৩৫। ৫৪ বলে ৫০ রান করেন আয়েশা। আর ফারজানা ২১ বলে ৩২ রান।
জবাব দিতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে উড়ে যায় সফরকারীরা। রুমানা আহমেদ ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। সালমা খাতুন ২টি আর একটি করে উইকেট নেন শায়লা শারমিন ও পান্না ঘোষ।



