একেই বলে রুদ্ধশ্বাস! নাটকীয়তায় ঠাসা ম্যাচে ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কাকে জেতালেন অজন্তা মেন্ডিস। সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১ উইকেটে হারাল লঙ্কানরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ১৫তম ওভারে বৃষ্টি নেমে আসে! তাইতো ম্যাচের দৈর্ঘ্য নেমে দাড়ায় ২৬ ওভারে। তারপর ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ড্যারেন ব্রাভো ৩৮, আন্দ্রে রাসেল ৪১, অধিনায়ক জেসন হোল্ডার করেন ৩৬ রান। ১৫ রানে তিন উইকেট নেন সুরেশ লাকমল।
ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৬৩ রান। আর তা তুলতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের। ১ উইকেট হাতে নিয়ে মাত্র ৭ বল বাকী থাকতে পৌঁছে জয়ের বন্দরে।
তিলকারত্মে দিলশান করেন ৫৯ রান। খেলেন মাত্র ৩২ বল।
এরপর ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন মেন্ডিস। ২১ রানে অপরাজিত থাকেন তিনি।
বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।



