আইটেম গান মানেই যেন মিলা। দর্শক মাতাতে দারুণ দক্ষ তিনি। এরইমধ্যে একাধিক হিট গানেরও জন্ম দিয়েছেন বাংলাদেশের এই পপ তারকা। তবে মাঝে বড় একটা বিরতি নিয়েছিলেন তিনি।
নতুন অ্যালবাম ‘আনসেন্সরড’ বাজারে এসেছে। অবশ্য তারচেয়েও বড় খবর-এবার বিপিএল মাতাবেন মিলা।
কুমিল্লা ভিক্টোরিয়ার্ন্সের থিম সং গেয়েছেন তিনি। সোমবার রাজধানীর একটি স্টুডিওতে এতে কণ্ঠ দিলেন মিলা।
কৌশিক হোসেন তাপসের সুরে গানটির ফিচারিং করেছেন জনপ্রিয় কম্পোজার ফুয়াদ আল মুকতাদির।
অবশ্য এবার কুমিল্লার পক্ষে আসিফ আকবরও একটি গান গেয়েছেন। ম্যাচ চলাকালীন সময়ে গানগুলো প্রচার হবে।



