এবার সুসংবাদের প্রতীক্ষা! কিছুদিন বাদেই কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। ভক্তদের বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়ে দিলেন, কন্যা আসছে তাদের ঘরে!
ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সন্তানসম্ভবা স্ত্রী শিশিরকে নিয়ে একটি ছবি পোস্ট করলেন সাকিব। যেখানে সামনে কেকের সঙ্গে নানা উপহার। সোমবার ছবির সঙ্গে স্ট্যাটাসে তুমুল জনপ্রিয় এই ক্রিকেটার লিখেছেন, ‘আমাদের রাজকন্যার জন্য ক্ষণগণনা শুরু হচ্ছে!’
সবকিছু ঠিক থাকলে আসছে মাসেই প্রথমবারের মতো বাবা হবেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে এখন যুক্তরাস্ট্রের আছেন তিনি। অবশ্য সন্তানের মুখ দেখে ফিরতে পারবেন কীনা তা এখনো নিশ্চিত নয়।
৭ নভেম্বরের আগেই দেশে ফিরতে হবে সাকিবকে। তখন জিম্বাবুয়ে মিশন। এরপর বিপিএল।



