শুধু মাঠের ক্রিকেটেই সেরা নন তিনি। মাঠের বাইরেও চলনবলনে তিনি সেরা! কিন্তু এবার বুঝিয়ে দিলেন জীবন দর্শনটাও বেশ লাগসই তার।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা গেল তাসকিন আহমেদকে। সেখানে সবার মধ্যে খেলনা বিতরণ করেন জাতীয় দলের পেসার। আয়োজক ছিল এক্স-ক্যাডেট ফোরাম (ইসিএফ)। জনপ্রিয় গায়ক তাহসান খানও ছিলেন সেই অনুষ্ঠানে।
সেখানে শিশুদের দেখে আবেগ প্রবন হয়ে উঠেন তাসকিন। জাতীয় দলের এই ক্রিকেটার পরে সেই অনুভুতির কথা ফেসবুকে অফিসিয়াল পেজে ভাগাভাগি করে নেন। লিখেন, ”আমরা সবসময় শিশুদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে কী শিশুরাই আমাদের শিক্ষা দেয়, বুঝিয়ে দেয় আসলে জীবন কী।”
রীতিমতো দার্শনিক কথাবার্তা! সাবাস তাসকিন।



