ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ঠিক হওয়ার কোন লক্ষণই নেই! পিসিবির প্রধান শাহরিয়ার খানের শত চেস্টা ব্যর্থ হতে চলল। ভারতে দুই দেশের ক্রিকেট সিরিজ বুঝি সহসা হচ্ছে না! সব কিছুর মুলে রয়েছে দেশটির উগ্রপন্থী রাজনৈতিক দল শিবসেনা।
এরইমধ্যে তাদের হুমকিতে পাক-ভারত বোর্ড প্রধান কর্তাদের সভা পণ্ড হয়েছে। এবার ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ থেকে পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিয়েছে সংস্থাটি। শিবসেনার হুমকিতেই এমন কাজ করতে বাধ্য হয়েছে আইসিসি।
অথচ গান্ধী-ম্যান্ডেলা ট্রফির পাঁচ ম্যাচের সবকটির আম্পায়ার থাকার কথা ছিল আলিম দারের। তিনবারের আইসিসির বর্ষসেরা আম্পায়ার ভারতে নিরাপদ নন।



