নয়নাভিরাম সৌন্দর্য্য পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে। ক্রিকেট খেলতে সেখানে গিয়ে প্রকৃতিও মুগ্ধ করছে বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের। তাইতো সুযোগ মিলতেই দল বেধে বেরিয়ে পড়লেন সবাই।
ইরিনি ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে সুন্দর সময় কাটল তাদের। ফেসবুকে সেই সুন্দর মুহুর্তের ছবিও পোস্ট করছেন ক্রিকেটাররা।
সৌম্য সরকার তার অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করলেন। কম গেলেন না আরেক ক্রিকেটার লিটন দাসও।
বলা দরকার সোমবার ইরিনি ক্লাবের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে ভারতের ব্যর্থতা কাটিয়ে উঠতে চান সৌম্য সরকাররা।



