আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টুয়েন্টি র্যাংঙ্কিংয়ে শ্রেষ্টত্ব থাকল সাকিব আল হাসানের। অলরাউন্ডারের শীর্ষস্থান এখনো বাংলাদেশের এই অলরাউন্ডারের। ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব।
সাকিবই একমাত্র ক্রিকেটার যে কীনা টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটের অলরাউন্ডারের র্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন।
এরপরই মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়কের রেটিং পয়েন্ট ৩১৫। ব্যাটিংয়ে শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। রেটিং পয়েন্ট ৮৫৪। দ্বিতীয় স্থানে ভারতের বিরাট কোহলি। সেরা বোলার ওয়েস্ট ইন্ডিজের বোলার স্যামুয়েল বাদ্রি।



