বিকেএসপির শিক্ষার্থীদের পুনর্মিলনী অনু্ষ্ঠান হয়ে গেল শনিবার। সাবেক ছাত্র সাকিব আল হাসানের পাশাপাশি অনেক তারকাকেই দেখা গেল। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব) এর উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিল।
সবাই মিলে একটি র্যালিতে অংশ নেন। সেখানে সাকিব, মুশফিকুর রহীম ছাড়াও ছিলেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী র্মুতাজা খান, নাইমুর রহমান দুর্জয়, আব্দুর রাজ্জাক সহ শিক্ষক-শিক্ষার্থীরা।



