একটা সময় ছিল তিনিই ছিলেন ভারতের ”মোস্ট এলিজেবল ব্যাচেলর।” সময় অবশ্য পাল্টে গেছে। ভারতীয় দলে জায়গা হারিয়েছেন যুবরাজ সিং। তারকা দ্যুতিও নেই আগের মতো। তবে গ্ল্যামার দুনিয়ার মানুষদের কাছে তার চাহিদার কমতি নেই।
অনেক তরুণীরই স্বপ্নের পুরুষ যুবরাজ। এই যেমন এখন তার প্রেমে বুঁদ হলেন বলিউডের মডেল হেজেল কিচ। হাজেল-যুবি সম্পর্ক নিয়ে এখন চলছে গুঞ্জন!
‘বডিগার্ড’ সিনেমায় সালমন খান এবং কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে।
বলিউড-ক্রিকেটের দ্বৈরথ অবশ্য পুরনো। হালে জহির খান-ইশা শর্ভানি, হরভজন সিং-গীতা বসরা, বিরাট-আনুশকা শর্মা। এবার যুবি-হাজেল এলেন এই তালিকায়। দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে প্রায়ই।













