ছুটির সময়টা বেশ কাটছে মাহমুদুল্লাহ রিয়াদের। স্ত্রী-সন্তান নিয়ে জাতীয় দলের এই তারকা এখন আছেন সিঙ্গাপুরে। ক্রিকেট নিয়ে ব্যস্ততা না থাকায় নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন রিয়াদ। এইতো সোমবার গেলেন সিঙ্গাপুর চিড়িয়াখানায়।
সেখানে দেখা পেয়ে গেলেন বিরল প্রজাতির সাদা বাঘের। তার সঙ্গে ছবি তোলেন রিয়াদ। টাইগারের সঙ্গে টাইগার।
এর আগে সমুদ্রের নীচে মনমুগ্ধকর অ্যাকুরিয়ামও দেখে এলেন তিনি। এই অবসর সময় কাটিয়ে দেশে ফিরেই ব্যস্ত হয়ে উঠবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ আগস্ট শুরু জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দেবেন এই অলরাউন্ডার।



