লম্বা একটা মৌসুম শেষে এখন ছুটির আমেজে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বাড়িতে। আবার কেউ যাচ্ছেন দেশের বাইরে। এই যেমন মাহমুদুল্লাহ রিয়াদ সোমবার উড়াল দিলেন সিঙ্গাপুরে।
জাতীয় দলের এই অলরাউন্ডারের সঙ্গে আছেন স্ত্রী-ছেলে। ছুটির সময়ের কিছু অংশ সিঙ্গাপুরেরর পর্যটন স্পটে কাটাবেন রিয়াদ। এরপর দেশে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি।



