Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের উইজডেনের সেরা বেন স্টোকস

April 19, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের উইজডেনের সেরা বেন স্টোকস
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইনজুরিতে আইপিএল মিশন শেষ, এই দুঃসংবাদের রেশ থাকতেই সুখবর পেয়ে গেলেন বেন স্টোকস। টানা দ্বিতীয়বার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ হলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ। যেখানে ‘লিডিং উইমেন ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ মনোনীত হলেন অস্ট্রেলিয়ান ব্যাটার বেথ মুনি। অ্যালামানাকের প্রচ্ছদে জায়গা পেলেন স্টুয়ার্ট ব্রড।
উইজডেনের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সম্মানজনক স্বীকৃতি, বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেলেন- পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার, ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স, দুই ব্যাটসম্যান ডমিনিক সিবলি ও জ্যাক ক্রলি।

ইংলিশ গ্রীষ্মে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের বিবেচনা করা হয় পাঁচ বর্ষসেরার জন্য।

স্টোকসের সেরা হবেন তেমনটা আঁচ করা যাচ্ছিল। গত বছর ৭ টেস্ট খেলে ৫৮.২৭ গড়ে ৬৪১ রান করেন তিনি। এটিই গত বছরের ব্যাক্তিগত সর্বোচ্চ। বল হাতে নেন ১৮.৭৩ গড়ে ১৯ উইকেট। স্টোকসের আগে একাধিকবার ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন বিরাট কোহলি (তিনবার), দুইবার করে বিরেন্দর শেবাগ ও কুমার সাঙ্গাকারা।

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি ১৮৮৯ সাল চারু হয়। তবে ‘লিডিং ক্রিকেটার’ খেতাব দেওয়া শুরু হয় ২০০৪ সাল থেকে।

এবারের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে বড় চমকের নাম ড্যারেন স্টিভেন্স। ৪৫ বছর পূর্ণ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এমন স্বীকৃতি পেলেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের বদলে আয়োজিত হওয়া বব উইলিস ট্রফিতে ৫ ম্যাচে ২৯ উইকেট নেন স্টিভেন্স।
১৯৩৩ সালের পর সবচেয়ে বেশি বয়সে বর্ষসেরা ক্রিকেটারে নাম আসলো স্টিভেন্সের। সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ বয়সী তিনি।

‘লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার’ মনোনীত হয়েছেন উইন্ডিজের কাইরন পোলার্ড। গেল বছর টি-টুয়েন্টিতে ৫৩.৫৮ গড়ে ৬৪৩ রান করেন। ছক্কা মেরেছেন ৫৯টি, যা প্রতি ৫.৫ বলে একটি করে।

‘ফটোগ্রাফ অফ দা ইয়ার’ হয়েছেন প্রতিষ্ঠিত কোনো ফটোগ্রাফার নয়। এবার এই পুরস্কার জিতেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ। ভারতে একটি টিভি ডকুমেন্টারির কাজ করতে গিয়ে চলতি পথে রাজস্থানের যোধপুরে মরুভূমিতে কিশোরদের ক্রিকেট খেলার ছবি তুলে সেরা এই অজি লিজেন্ড।

ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর উপলক্ষ্যে বিশেষ স্বীকৃতি পেলেন ৫ কিংবদিন্ত। ১৯৭০-এর দশকে সেরা স্যার ভিভিয়ান রিচার্ড, ১৯৮০-এর দশকে কপিল দেব, ১৯৯০-এর দশকে শচিন টেন্ডুলকার, ২০০০-এর দশকে মুত্তিয়া মুরালিধরন ও ২০১০-এর দশকে সেরা বিরাট কোহলি।

Previous Post

বন্দি জীবন শেষে মাঠে মুমিনুল-মুশফিকরা

Next Post

সাকিবের ফোন নম্বর জুয়াড়িকে দিয়েছিলেন স্ট্রিক!

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
সাকিবের ফোন নম্বর জুয়াড়িকে দিয়েছিলেন স্ট্রিক!

সাকিবের ফোন নম্বর জুয়াড়িকে দিয়েছিলেন স্ট্রিক!

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD