Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাহুল দ্রাবিড়ের পরামর্শ

September 2, 2013
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
রাহুল দ্রাবিড়ের পরামর্শ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কীভাবে বাংলাদেশের পারফরম্যান্সের উন্নতি ঘটানো যায়, তার একটি ব্যবস্থাপত্র দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফোর’ ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকইনফো ফর ক্রিকেট’ নামের একটি অনুষ্ঠানে সাবেক গ্রেট ব্যাটসম্যানের পরামর্শ-ক্রিকেটের অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো বা তাদের নির্বাচিত একাদশ অপেক্ষাকৃত শক্তিশালী ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত অংশ নিতে পারে। উদাহরণ দিয়েছেন বাংলাদেশকে টেনে। তার মতে, বাংলাদেশ নিয়মিত ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে অংশ নিলে তাদের ক্রিকেট নিশ্চিতভাবেই উপকৃত হবে। কারণ দীর্ঘপরিসরের ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করবে বাংলাদেশ। যেটা টেস্টে বাংলাদেশকে ভালো খেলার ভিত গড়ে দিতে পারে।
দ্রাবিড় বলেন-‘বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বিস্মিত করার মতো। ক্রিকেট নিয়ে ওখানকার মানুষের আবেগ ভাবা যায় না। পাশাপাশি ক্রিকেট প্রতিভারও অভাব নেই দেশটিতে। কিন্তু বিশেষ করে টেস্ট ক্রিকেটে এখনও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। কারণ ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের দুর্বল অবকাঠামো। যেখান থেকে শিখে টেস্ট ক্রিকেটে আসতে হয়। মনে রাখতে হবে, টেস্ট ক্রিকেট খেলা শেখার জায়গা নয়। তাই শক্তিশালী দেশগুলোর উচিত অপেক্ষাকৃত দুর্বল দলগুলোকে তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া। ভারত যেমন সুযোগ দিতে পারে বাংলাদেশকে, জিম্বাবুয়ের জন্য রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের জন্য ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের জন্য রয়েছে অস্ট্রেলিয়া। খুব বেশি দেশ তো ক্রিকেট খেলে না তাই এই পরিবার থেকে কেউ সরে দাঁড়াক, সেটা কাম্য হতে পারে না।’
সাবেক ভারত অধিনায়ক আবারও বলেছেন, ‘টেস্টই ক্রিকেটের প্রাণভোমরা। টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলে অন্য যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ভালো ফল করা সম্ভব, ভালো খেলা সম্ভব। তাই টেস্ট ম্যাচই হচ্ছে ক্রিকেটের গোড়া। সেটা যদি শুকিয়ে যায়, তাহলে ক্রিকেটই শঙ্কার মধ্যে পড়বে।’ দ্রাবিড় টেস্ট ক্রিকেটকে বড় গাছ এবং সীমিত ওভারের ম্যাচ ও টি-টুয়েন্টিকে গাছের শাখা-প্রশাখার সঙ্গে তুলনা করেছেন। তার খুব সহজ কথা-‘গাছের ভালো যত্ন নিতে পারলে তবেই তার ফল ভালো হয়।’ দ্রাবিড়ের অকাট্য যুক্তি-‘টেস্ট ম্যাচ ক্রিকেটারের ধৈর্যের পরীক্ষা নেয়। তাই ক্রিকেটের ভিত্তি শক্ত করতে টেস্ট ম্যাচ খেলা খুবই জরুরি। টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলে যে কোনো ফরম্যাটে ভালো ফল করা সম্ভব।’
তবে টেস্ট ক্রিকেটের গুরুত্ব সবার ওপরে রাখলেও দ্রাবিড় কিন্তু টি-টুয়েন্টির বিনোদনকে ছুড়ে ফেলেননি। বরং টি-টুয়েন্টির অপরিসীম গুরুত্বের কথাও বলেছেন তিনি। তার মতে, বর্তমান সময়ের ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিতে টি-টুয়েন্টির বিকল্প নেই। বলেন-টি-টুয়েন্টি একজন ক্রিকেটারকে অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক চাহিদা মেটায়, যা ক্রিকেটের জন্য প্রয়োজন। তবে একই সঙ্গে দ্রাবিড় হুশিয়ার করে দেন, তরুণ প্রজন্মকে টি-টুয়েন্টির জোয়ারে ভেসে যেতে দেওয়া যাবে না।

Previous Post

হারছেই ‘এ’ দল

Next Post

বাংলাদেশে আসছেন না গাপটিল!

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

7
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

9
Next Post
বাংলাদেশে আসছেন না গাপটিল!

বাংলাদেশে আসছেন না গাপটিল!

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
7

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
9

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD