Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৮ বছরের জন্য নিষিদ্ধ মাশরাফি-মুস্তাফিজদের কোচ

April 19, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৮ বছরের জন্য নিষিদ্ধ মাশরাফি-মুস্তাফিজদের কোচ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুতে অভিযোগ উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার ঠিকই স্বীকার করে নিতে বাধ্য হলেন। কঠিন শাস্তিও মিলল। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভেঙে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়কার বোলিং কোচ হিথ স্ট্রিক।

আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। ২০১৪ থেকে ২০১৬ অব্দি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী স্ট্রিক।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচ হিসেবেই দুর্নীতি করেন জিম্বাবুইয়ান সাবেক অধিনায়ক। যার বেশির ভাগ ২০১৭ ও ২০১৮ সালে। এই সময়ে স্ট্রিক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, এরকম বেশ কয়েকটি ম্যাচ নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত হচ্ছিল। যেখানে আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচও রয়েছে। বলা হচ্ছে- যেসব দলে তিনি কোচ হিসেবে কাজ করেছেন, সেখানে এক জুয়াড়ির প্রস্তাব সহজতর করতে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি।

অবশ্য শুরুতে অভিযোগ অস্বীকার করেন স্ট্রিক। এরপর দায় স্বীকার করতে বাধ্য হন। শাস্তির মেয়াদ শুরু হয়ে গেছে তার। ২০২৯ সালের ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটীয় কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।

স্ট্রিক বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ২০১৪ সালের মে মাসে বোলিং কোচ স্ট্রিককে নিয়োগ দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন বাংলাদেশের বোলিংয়ের উন্নতি ছিলনজর কাড়া। দুই বছরের মেয়াদ শেষে তাকে রাখতে চেয়েছিল বিসিবি। কিন্তু চুক্তি নবায়ন না করেই চলে যান।

স্ট্রিক বাংলাদেশ ছাড়াও কাজ করেন নিজ দেশ জিম্বাবুয়ের হয়ে। দলটিকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় কোচের চাকরি হারাতে হয় তার। ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। সরাসরি কয়েকটি সিরিজে স্ট্রিকের দুর্নীতির তথ্য দিয়েছে আইসিসি। এর মধ্যে আছে ২০১৮ সালের একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। যেখানে অংশ নেয় জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আইপিএল ও ২০১৮ এপিএলে দলের ভেতরকার তথ্য পাচার করার অভিযোগ রয়েছে স্ট্রিকের বিরুদ্ধে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার হিথ স্ট্রিকের শাস্তির খবরটি নিশ্চিত করে আইসিসি।

স্ট্রিক জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলারদের অন্যতম। ৬৫ টেস্ট খেলে নিয়েছেন ২১৬ উইকেট। ওয়ানডেতে ১৮৯ ম্যাচে নেন ২৩৯ উইকেট। ব্যাট হাতে রান প্রায় ৪ হাজার। ১টি টেস্ট সেঞ্চুরির পাশাপাশি আছে ২৪টি আন্তর্জাতিক ফিফটি। জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন ২১ টেস্ট ও ৬৮ ওয়ানডেতে।

কিন্তু এখন নিশ্চিত করেই সেই নিন্দিত ক্রিকেটারের তালিকায় যুক্ত হবে হিথ স্ট্রিকের নাম। তিনি যে নিষিদ্ধ এক ক্রিকেটার।

Previous Post

১২৫৮ দিন পর শেষ কোহলির রাজত্ব, শীর্ষে বাবর

Next Post

বন্দি জীবন শেষে মাঠে মুমিনুল-মুশফিকরা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বন্দি জীবন শেষে মাঠে মুমিনুল-মুশফিকরা

বন্দি জীবন শেষে মাঠে মুমিনুল-মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD