Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৬ দিনে শেষ হবে মুশফিকের ব্যাটের নিলাম

May 10, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
৬ দিনে শেষ হবে মুশফিকের ব্যাটের নিলাম
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

৭ বছর আগে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে করা নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি এবার করোনা মোকাবিলায় অসহায় মানুষের সাহায্যে শনিবার রাত থেকেই নিলামে তুলেছেন তিনি। ছয়দিন ব্যাপী নিলামে ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। ১৪ মে রাতে শেষ হবে নিলাম পক্রিয়া।

মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। একই প্রতিষ্ঠানের অধীনে গতকাল রাতে অনলাইন নিলামে তোলা হয়েছে অনূর্ধ্ব– ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস এবং মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখের ব্যাট। খেলোয়াড়দের সঙ্গে নিলামে তোলা হয়েছে ক্রিকেট সংগ্রাহক জসীম উদ্দিনের সংগ্রহে থাকা মাশরাফি বিন মুর্তজার স্বাক্ষরযুক্ত একটি ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বাক্ষরযুক্ত একটি ব্যাট। ১৪ মে রাত দশটার আগ পর্যন্ত নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে তোলা যাবে এগুলোর দাম।

শনিবার নিলামের প্রথম দিনেই অস্বাভাবিকভাবে বেড়েছিল মুশফিকুর রহিমের ব্যাটের দাম। এক পর্যায়ে দাম উঠে গিয়েছিল ৩২ লাখ টাকা। এতে আয়োজকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ৩২ লাখ টাকা দাম কে বললেন, খোঁজখবর নিয়ে তার কোনো পরিচয়ও পাওয়া যায়নি। আর তাই নিলাম প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে এখন সতর্ক হচ্ছে আয়োজকরা। ক্রেতা যাচাই –বাছাইয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম যোগ করা হবে বলে জানালেন আয়োজক প্রতিষ্ঠানের পরামর্শক বর্ষণ কবির, ‘গতকাল রাতের পর আমরা সঠিক ক্রেতা যাচাইয়ের জন্য নতুন কিছু বিষয় যোগ করতে যাচ্ছি। এক সঙ্গে বেশি দাম তোলা যাবে না। এছাড়া ক্রেতার সঙ্গে যোগাযোগ করে কিছু গ্যারান্টি মানিও নেওয়া হতে পারে। পরবর্তীতে সে নিলামে না কিনতে পারলে তাঁর টাকা ফেরত দেওয়া হবে।’

আগামী ১৪ মে শেষ হবে মুশফিকের ব্যাটের অনলাইন নিলাম। সেদিনই জানা যাবে কে কত অর্থের বিনিময়ে এ ব্যাটটি কিনলেন। আপাতত সে সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রিকেট প্রেমিদের। তার আগে তারা অবশ্য বুজতে পারছেন, মুশির ব্যাটটি বেশ চড়া দামেই বিক্রি হবে।

Previous Post

১৫ হাজার পরিবারের পাশে বিসিবি

Next Post

কন্যার বাবা হলেন এনামুল হক বিজয়

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
কন্যার বাবা হলেন এনামুল হক বিজয়

কন্যার বাবা হলেন এনামুল হক বিজয়

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD