Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

January 27, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কোয়ারিন্টিন নীতিতে নিউজিল্যান্ড সরকার কঠোর। যে কারণে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশ কঠিন হবে এই সফর। সব কিছু বিবেচনা করেই বেশ খানিকটা সময় হাতে নিয়েই খেলতে কিউই সফরে যাবে তামিম ইকবাল-মুমিনুল হকরা।

বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের পরিবেশ মোটেও সহজ না। সব বিবেচনায় নিয়ে দেশটিতে টাইগারদের উড়াল দেয়ার তারিখ ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ২৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশ দল প্রথমে যাবে ক্রাইস্টচার্চে। মূলত অনুশীলন সুবিধার জন্যই টাইগারদের নিউজিল্যান্ড সফরে যাওয়ার সময়টা এগিয়ে আনা হয়েছে।

সব মিলিয়ে এবার নিউজিল্যান্ড সফর হবে ৪০ দিনের। শেষ হবে আগামী ৬ এপ্রিল। এরআগে অবশ্য দেশটিতে পৌঁছেই ব্যাট-বল নিয়ে অনুশীলনে নামতে পারবেন না তামিমরা। কেননা তাদের থাকতে হবে স্থানীয় আর্মিদের অধীনে ৫ দিনের আইসোলেশনে। তখন টাইগারদের থাকতে হবে একা একা। তাই অনুশীলনের সুযোগ কতটা পাওয়া যাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ ব্যাপারে ক্রিকেট অপারেশান্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমি মনে করি ওখানে আমাদের ম্যাচ অনুশীলনের জন্য এবার সুযোগটা কম। আগে যেভাবে অনুশীলন করতাম, এবার সেভাবে পাব না। প্রথমে আইসোলেশন, পরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যা শেষ হলে গ্রুপ অনুশীলন শুরু হবে। এরপরই ম্যাচের জন্য অনুশীলন করতে পারব। ব্যাপারটি কঠিন। যে কারণে আমরা এবার সময় নিয়েই নিউজিল্যান্ড সফরে যাব।’

আগামী ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপরের দুই ওয়ানডে ১৭ ও ২০ মার্চ যথাক্রমে ক্রাইস্টচার্চ-ওয়েলিংটন। এদিকে আগামী ২০ মার্চ নেপিয়ারে শুরু হবে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই। এরপর ২৬ ও ২৮ মার্চ হবে সিরিজের বাকি দুই ম্যাচ অকল্যান্ড ও হ্যামিল্টনে।

এরআগে ২০১৯ সালে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হয়। তখন পুরো সফর শেষ না করেই দেশে ফিরেছিলেন তামিম-মুশফিকরা। এক বছর বিরতি দিয়ে মার্চে আবারো কিউই সফর করবে বাংলাদেশ।

Previous Post

ট্যাক্সকার্ড পাচ্ছেন সাকিব, তামিম, মাশরাফি

Next Post

Mehidy, Mustafiz burst into top 10

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
মাথায় চোট পেলেও ঠিক আছেন মিরাজ

Mehidy, Mustafiz burst into top 10

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD