Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২২ দিনের টুর্নামেন্ট, ৬০ ম্যাচ, কক্সবাজার বাদ

December 4, 2013
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
২২ দিনের টুর্নামেন্ট, ৬০ ম্যাচ, কক্সবাজার বাদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠান রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হল রোববার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে পুরুষ এবং মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, সময়সূচি ও ভেন্যু। জানা গেছে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। ২২ দিনে ৬০ ম্যাচ। পুরুষদের ফাইনাল ও সেমিফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষপর্যন্ত ভেনু হওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে কক্সবাজার!
আগেই জানা গিয়েছিল, এবারই প্রথমবারের মতো স্বাগতিক দেশ মূল দলগুলোর সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলতে পারছে না। স্বাগতিক হিসেবে সরাসরিই টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাছাই পর্ব পার হওয়া ছয়টি দেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলে প্রথম রাউন্ডের বাধা পেরুতে পারলেই বাংলাদেশ পাবে সুপার ১০ এ খেলার সুযোগ! বাংলাদেশ যদি বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপে খেলবে। সুপার টেনের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে।

সুপার টেনের গ্রপিং
গ্রুপ১ : শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দণি আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাছাই ১।
গ্রুপ ২ : ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাছাই ২।

মহিলাদের গ্রুপিং
গ্রুপ এ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দণি আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড।
গ্রুপ বি : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

 

Previous Post

ইনিংসেই হারল পাকিস্তান

Next Post

প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ স্থগিত

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
রুবেলের দুর্দান্ত বোলিং, গাজী ট্যাংকের দাপুটে জয়

প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ স্থগিত

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>