Friday, July 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১৭০ বছর পুরোনো চা বাগানে ট্রফি উন্মোচন

December 4, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১৭০ বছর পুরোনো চা বাগানে ট্রফি উন্মোচন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

অভিনব এক কায়দায় এবার ট্রফি উন্মোচন অনুষ্ঠান করল বিসিবি। ট্রফি উন্মোচনও যে এতো নান্দনিক হতে পারে সেটি দেখিয়ে দিয়েছে তারা। চা’য়ের শহর বলে পরিচিত সিলেটে এবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হলো দেশের প্রথমবার বাণিজ্যিকভাবে চালু হওয়া চা-বাগান মালনীছড়াতে।

যেখানে রীতিমতো চা শ্রমিকে সাজে দেখা গেল দুই অধিনায়ককে। প্রথম দেখায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে দেখে চিনতে কষ্ট হয়েছে।

১৮৫৪ সালে লর্ড হার্ডসন প্রতিষ্ঠিত সিলেটের মালনীছড়া চা বাগানে সবুজের সমারোহে এমন আয়োজনে খুশি বাংলাদেশ ক্যাপ্টেন জ্যোতি। তিনি বলেন, ‘অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন, কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।’

মাথায় প্যাঁচানো কাপড়, পিঠে ঝুড়ি আর গায়ে স্থানীয় পোশাকে পুরোদস্তুর চা শ্রমিক হয়ে লাগল দুজনকে। সিলেটের চা শিল্পের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরতেই বিসিবির এমন বিশেষ উদ্যোগ। ২০২২ সালে মেয়েদের এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছিল চা বাগানে। ছেলেদের সিরিজেও এর আগে চা বাগানে ট্রফি উন্মোচন হয়েছে।

আইরিশ মেয়েদের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবারের ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

Previous Post

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ

Next Post

জয়ের পথে থেকেও হারল বাংলাদেশ

Related Posts

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা
বিশেষ প্রতিবেদন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

3
নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে
বিশেষ প্রতিবেদন

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

6
অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

7
Next Post
জয়ের পথে থেকেও হারল বাংলাদেশ

জয়ের পথে থেকেও হারল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

by cricbdadmin
0
3

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট ও বল-দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১...

নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

by cricbdadmin
0
6

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।...

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য সম্মান অর্জন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

by cricbdadmin
0
11

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সম্প্রতি...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পূর্বাচলে নতুন স্বপ্ন, এক্সিলেন্স সেন্টার নির্মাণে এগোচ্ছে বিসিবি

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে আলোচিত এক্সিলেন্স সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD