Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী

March 30, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের নৈপুণ্যে বরিশাল বিভাগকে গুঁড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতে গেল রাজশাহী বিভাগ। যদিও প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করেছিল দলটি। তারপরও মঙ্গরবার ইনিংস ও ৯ রানে জিতেছে রাজশাহী।

প্রথম ইনিংসে ৮২ রান করা বরিশাল এবার গুটিয়ে গেছে কেবল ৬০ রানে। এই ম্যাচের আগে দলটির সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই।

বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশালের ইনিংস শেস হয়ে যায় ৩৪ ওভার। এরআগে নাইটওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে সাবধানী শুরু করেন মইনুল ইসলাম। ১৪ রান করা রাব্বিকে ফিরিয়ে দেন সানজামুল। তবে
মইনুল বেশ দেখে শুনেই খেলছিলেন। কিন্তু সানজামুলের বাড়তি লাফানো বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি। ৩ চারে এই ওপেনার করেন ২৮। এরপরই সানজামুল ও তাইজুলের দারুণ বোলিংয়ে মাত্র ৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। দলটির ৯ ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে।

১৫ রানে ৬ উইকেট নেন সানজামুল। প্রথম ইনিংসে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৩৩ রানে পেলেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম বার পেলেন ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে ১০ উইকেট পঞ্চমবার। তাইজুল ২৩ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৮২

রাজশাহী ১ম ইনিংস: ১৫১

বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ২৩/১) ৩৪ ওভারে ৬০ (মইনুল ২৮, রাব্বি ১৪, মাহমুদ ১৪, সালমান ৪, মইন ২, সোহাগ ০, শামসুল ১, আবু সায়েম ০, তানভির ০, মনির ০*; মোহর ৫-০-১৪-০, সানজামুল ১৩-৭-১৫-৬, তাইজুল ১২-৬-২৩-৪, হৃদয় ১-০-৪-০, মুক্তার ৩-২-১-০)

ফল: রাজশাহী ইনিংস ও ৯ রানে জয়ী

ম্যাচ সেরা: তাইজুল ইসলাম

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD